পরীমণির ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথশিশুরা নিমন্ত্রিত
পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর ছয় মাস পূর্তিতে মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ভালোবাসা দিবসে। দিবসটিতে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেয় রাজ ও পরীমণি সন্তান।
১০ ফেব্রুয়ারি সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হলেও আয়োজন করা হয়ে ভালোবাসা দিবসে। পরীমণি বলেন, আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। রাজ্য আজ প্রথম ভাত মুখে দিয়েছে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়।
অভিনেত্রী বলেন, পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।
এর আগে, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।
আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর






হৃতিক-সাবার বিয়ের দিনক্ষণ ঠিক, নভেম্বরেই বাঁধছেন গাঁটছড়া - tathyasangjog
February 15, 2023[…] […]