সারাদেশে ১০৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নানা অনিয়ম দায়ে দেশব্যাপী ১০৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গণমাধ্যমে প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪০ জন কর্মকর্তার নেতৃত্বে ৩৬টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জানানো হয়, অভিযানের সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের শাহ আলী মার্কেট, ভাটারা, মধ্য বাড্ডা বাজার, ঢালীবাড়ি বাজারসহ দেশব্যাপী মোট ৪৫টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।






মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯ - tathyasangjog
February 15, 2023[…] […]