দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের নেতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছে। এখন ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, কিন্তু ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে বিএনপি নেতারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সেজন্য তারা এসব বক্তব্য রাখছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত





