দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কোনো গুজবে কান দেবেন না। গুজবের পেছনের কারণ খুঁজে বের করবেন। যারা এ ধরনের ঘটনা ঘটাবেন তাদের কঠিন বিচারের মুখোমুখি করা হবে।
মন্ত্রী বলেন, সারাদেশে সব মন্দিরে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া আমরা পূজা উদযাপন কমিটির সবাইকে বলেছি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য, যেন তারা পরিস্থিতি দ্রুতই জানাতে পারে।
আরও পড়ুন : আজ মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু দুর্গাপূজা
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কাউকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয় না, আমরা সবাই মিলেমিশে চলতে চাই। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রীও সেটি বিশ্বাস করেন। সে জন্যই তার একটি স্লোগান সবার জানা আছে ‘ধর্ম যার যার উৎসব সবার’। আমরা সেটাই কিন্তু আজকে পালন করছি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী।






এলপিজির দাম কমলো - tathyasangjog
October 1, 2022[…] […]