চট্টগ্রামে এনাম উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় এনাম উদ্দিনকে গুলি করে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১ অক্টোবর) সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, চলতি বছরের ১৯ জুলাই রাতে হত্যাকাণ্ডের শিকার এনাম নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। গ্রেফতার কামাল ও ইউসুফ দলবল নিয়ে এনামকে বসতঘর থেকে বের করে গুলি করে হত্যা করে। এসময় তাদের হামলা থেকে প্রাণে রক্ষা পেতে এক প্রতিবেশীর ঘরের খাটের নিচে লুকিয়ে থেকেও নিস্তার পাননি তিনি। প্রতিবেশীর খাটের নিচ থেকে এনামকে টেনে বের করে গুলি (ব্রাশফায়ার) করে ঘাতকরা। এরপর মৃত্যু নিশ্চিত করে চলে যান তারা।
আরও পড়ুন : হিলি ইমিগ্রেশনে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার গণমাধ্যমকর্মীরা
এ ঘটনায় গত ২০ জুলাই ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এজাহারনামীয় এবং ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামি থানার ক্যান্টনমেন্ট রেলস্টেশন এবং চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মাইশাবাম গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. ইউসুফ (২৪) এবং মৃত বাদশা মিয়ার ছেলে কামাল উদ্দিন ওরফে গাছ কামাল (৩৮) ।





