হিলি ইমিগ্রেশনে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার গণমাধ্যমকর্মীরা
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে হামলার শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
সাংবাদিকরা বলেন, সকালে পাসপোর্ট যাত্রী পারাপারের খবর সংগ্রহ করতে গেলে একদল দুর্বৃত্ত উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে তারা আরটিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন : একদিনে করোনায় ৫ জনের মৃত্যু
থানার ওসি আবু সায়েম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এখন টিভির সোহেল রানা, সময় টিভির শফিকুল ইসলাম শফিক, এনটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, আরটিভির আব্দুল আজিজ, এশিয়ান টিভির শাহিন, বাংলা টিভির কুদ্দুস আলী, চ্যানেল এস টিভির লুৎফর রহমান, রাইজিং বিডির মোসলেম উদ্দিন।






চট্টগ্রামে এনাম উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুন : হিলি ইমিগ্রেশনে সংবাদ সংগ্রহকালে হাম… […]