জাতীয় ফিচার

এলপিজির দাম কমলো

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা

চলতি মাসে গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর

১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া অক্টোবর মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রায় ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র