দুদকের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। একই বছর তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন।
আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান





