ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
রাজধানীর তেজগাঁওয়ে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।
আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”





