ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, নলছিটির তালতলা এলাকা থেকে আট যাত্রী নিয়ে মাহেন্দ্র গাড়িটি বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় গাড়ির ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।
পুলিশ সুপার বলেন, মাহেন্দ্রের গাড়ির দুই পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি।
আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”





