অর্থ-বাণিজ্য ফিচার

“ডিমের দাম কত হবে সেটি ঠিক করে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না”

ডিমের দাম কত হবে সেটি ঠিক করে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন।

আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে সিন্ডিকেটের প্রভাব থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু সরবরাহ ব্যবস্থা ঠিক না করে কয়েকটি সিন্ডিকেট বন্ধ করে দিলে তারা বাজারে পণ্য দেয়া বন্ধ করে দিবে। এতে করে ভোক্তারা বিপাকে পড়বে। তবে সিন্ডিকেটের প্রভাব যাতে না পরে তার সর্বোচ্চ চেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় করছে।

মন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের লোকবলের সংকট আছে। শুধু আইন এবং অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। ভোক্তাদের সচেতন হতে হবে, ব্যবসায়ীদের মূল্যবোধ বাড়াতে হবে। বাজারের এমন অবস্থা, আমদানির ঘোষণা দিলে দাম কমে। আবার রমজান আসলে দাম বাড়ে। এ ধরনের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

ভোক্তাদের ভূমিকা প্রসঙ্গে টিপু মুনশি বলেন, খাদ্য সংকট হবে এই চিন্তা করে অতিরিক্ত মজুদ করা ঠিক নয়। কিন্তু মানুষ করছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে পর্যাপ্ত খাদ্য আছে। সংকট হলে আমদানি করা যাবে। এছাড়া দাম নির্ণয়ে কৃষকের কথা মাথায় রেখে কাজ করছে সরকার।

বাজারে যেকোনো পণ্যের দাম বাড়লে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রশ্নের সম্মুখীন হতে হয়। অথচ ডিম, মুরগি, পেঁয়াজ কিংবা কাঁচা মরিচের দাম নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এর জন্য আলাদা দুটি মন্ত্রণালয় আছে। সরকার যে দাম নির্ধারণ করে দেয় সে দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি তদারকি করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ বলে উল্লেখ করেন মন্ত্রী।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার