দেশ সংযোগ ফিচার

যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। কারণ দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

এদিকে বিদেশিরা বিএনপির সঙ্গে আছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জনগণই তার সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই। তারাই বিদেশিদের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিচ্ছে। কারণ জনগণ অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার