দেশ সংযোগ ফিচার

আখাউড়ায় উরসে ট্রেন দুর্ঘটনা, নিহত ৪

পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে উরসে আসা আরও এক ভক্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভক্তরা রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারের উরসে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস তিতাস রেলসেতুতে উঠলে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যান। এছাড়া কয়েকজন সেতু থেকে পানিতে ঝাঁপ দেন।

শুক্রবার সকালে দমকল বাহিনীর সদস্যরা সেতুর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার