জাতীয় ফিচার

জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এই অপরাধের মূল কাণ্ডারি ও প্রধান পরিকল্পনাকারী ছিলেন। তাকে বিচারের আওতায় আনতেই হবে।’

তিনি জানান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার বিষয়ে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে।

প্রসিকিউশন আরও দাবি করেছে, অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

আগামী সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পর মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র