জাতীয় বাজেট উপস্থাপনের সময় পরিবর্তন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার (২ জুন) জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। তবে, বাজেট ঘোষণার সময়ে পরিবর্তন আনা হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, পূর্বে নির্ধারিত ৪টার পরিবর্তে বাজেট ভাষণটি বিকেল ৩টায় সম্প্রচারিত হবে, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব-রেকর্ডকৃত রূপে প্রচার করা হবে।
জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে একই সময়ে (বিকেল ৩টা) বাজেট ভাষণটি সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।





