জাতীয় ফিচার

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে ৪ ধাপ এগিয়ে ১২৯ এ উঠে এসেছে বাংলাদেশ। এ সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রধান দেশ ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৬১তম।

আজ বৃহস্পতিবার ইউএনডিপির প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’–এ এই চিত্র উঠে এসেছে।

এবারের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯। এর আগে ২০২০ সালের করা প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আর এ বছর ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১৪৩, ভুটান ১২৭, মালদ্বীপ ৯০ ও আফগানিস্তান ১৮০তম অবস্থানে আছে।

ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। ২০১৮ সালে বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ১৩৬তম স্থান অর্জন করে বাংলাদেশ। এবারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির।

অবশ্য ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র