জাতীয় ফিচার

চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ

রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছেন।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে রানির স্বাস্থ্যের পুর্নমূল্যায়ন করার পর, রানির চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রানি। ”

প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ব্যালমোরালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রানির সব সন্তান সেখানে জড়ো হচ্ছেন। কেউ ইতোমধ্যেই স্কটল্যান্ডে তার বাসভবনে পৌঁছেছেন অথবা পথে রয়েছেন।

এদিকে ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তবে গত মঙ্গলবার লিজের সঙ্গে তোলা ছবিতে বেশ হাসিখুশিও দেখা যাচ্ছিল রানিকে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র