গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় বন্ধুকে গুলি করে হত্যা
উত্তর প্রদেশের সার্থক তিওয়ারির বন্ধু শেখর শুক্লা কথা বলতেন সার্থকের বান্ধবীর সঙ্গে। এই জিনিসটাই তার পছন্দ হয়নি। যার কারণে শেখরকে গুলি করে হত্যা করলেন সার্থক। নিজের বন্ধুকে হত্যার উদ্দেশে তার তিন সহযোগীকেও গুলি করে গুরুতর আহত করেছে।
ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তদের ধরতে পুলিশ ৬ টি টিম গঠন করেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আউরাইয়া জেলা র ফাফুন্ড থানার অন্তর্গতর্গ জৈতপুর গ্রামে। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় পুরো গ্রামে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত এসপি দিগম্বর কুশওয়াহা নিজে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের খোঁজে একটি দল গঠন করেন।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মূল অভিযুক্ত সার্থকর্থ তিওয়ারি, গোপাল অবস্থি এবং রজনীশের কাছ থেকে একটি বাইক ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সার্থকর্থ তিওয়ারি পুলিশকে জানিয়েছেন, তিনি শেখর শুক্লাকে আগে থেকেই চিনতেন। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শেখর তার গার্লফ্রের্ল ন্ডের সাথে কথা বলতেন, যা তার পছন্দ ছিল না। এরপর সে তার সঙ্গীদের নিয়ে শেখরকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং সুযোগ পেয়ে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ একনেকে ৪ হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন





