Uncategorized

গণ অধিকার পরিষদের রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী উত্তাল সময়ে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ পতনের জন্য যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আলোচনা হয়েছে যে, ফ্যাসিবাদ পতনের পর রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কার করবো। সেই লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠন করবো।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনটি বিএনপির নেতৃত্বে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়। স্বাভাবিকভাবেই সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা সম্ভব নয়। তাই যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। সেই ধারাবাহিকতায় আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছেন। নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি ধানের শীষে নির্বাচন করবেন।’

নুরুল হক নুর জানান, রাশেদ খান গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করবেন। খুব শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে।

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে নির্বাচনী সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অনেক নেতা বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে যুগপৎ শরিকদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল চলছে। ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের প্রার্থিতা যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গণ অধিকার পরিষদের নেতারা জানান, এটি কৌশলগত সিদ্ধান্ত এবং দলের স্বার্থে নেওয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান