জাতীয় ফিচার রাজনীতি

গণঅভ্যুত্থানের নামে অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের নাম ব্যবহার করে অপকর্ম ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যদি অসাধু কাজ বা অপকর্ম করে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। দলীয়ভাবেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোর পদক্ষেপ নেয়, তবে এ ধরনের ঘটনা আর ঘটবে না। অপরাধীদের কঠোরতম শাস্তির আওতায় আনা উচিত।

শনিবার (২ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, “শুধু বৈষম্যবিরোধী আন্দোলন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও চাঁদাবাজিতে জড়িয়েছে। এটার বিরুদ্ধেও কঠোর হতে হবে। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করা আমাদের সকলের লক্ষ্য ও প্রত্যাশা।”

তিনি জোর দিয়ে বলেন, এই অপকর্মগুলো বন্ধ করতে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নাহিদ ইসলাম জানান, ৩ আগস্ট (২০২৪) একটি ঐতিহাসিক দিন। এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি (আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ) ঘোষণা করা হয়েছিল। তাই আজ রোববার (৩ আগস্ট, ২০২৫) শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “এই সমাবেশের মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে। আমরা চেষ্টা করব যাতে জনগণের ভোগান্তি কম হয়।”

তিনি আরও জানান, এনসিপির অনুরোধে ছাত্রদল তাদের ৩ আগস্টের কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগে নিয়েছে। এ জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি। যেহেতু একই এলাকায় দুটি বড় কর্মসূচি এবং এসএসসি পরীক্ষা চলছে, তাই ঢাকা শহরে যানজটের কারণে সম্ভাব্য ভোগান্তির জন্য তিনি আগাম দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল-আমিন, এস এম সাইফ মোস্তাফিজ ও মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র