কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কিয়েভে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) ভোরে তার মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ।
আরও পড়ুন : রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি
মুখপাত্র জানান, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্টের নিয়মিত দিয়ে আসছেন। নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়।





