প্রযুক্তি

ইউরোপে ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে মামলা

ইউরোপে ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে মামলা

গুগলের বিজ্ঞাপননীতির বিরুদ্ধে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের আদালতে সর্বোচ্চ ২ হাজার ৫০০ কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করে দুটি মামলা করতে যাচ্ছে একটি আইনি প্রতিষ্ঠান।

এ বিষয়ে ইউরোপভিত্তিক আইনি প্রতিষ্ঠান গেরাডিন পার্টনার্সের আইনজীবী ডেমিয়েন গেরাডিন এক বিবৃতিতে বলেন, গুগল তার কাজের জন্য দায় নেওয়া এবং গুরুত্বপূর্ণ এই শিল্পের জন্য প্রতিষ্ঠানটি যে ক্ষতি করেছে, তা ফেরত দেওয়ার সময় এসেছে। সে জন্যই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রকাশকদের জন্য ক্ষতিপূরণ পেতে দুটি মামলা করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রকাশকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গুগলের এই ডিজিটাল বিজ্ঞাপন (অ্যাডটেক) কৌশল সম্প্রতি তদন্তের মুখে পড়ে। কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যায্যভাবে পণ্য বা সেবার দাম বেঁধে দেয় বা প্রতিযোগীদের ব্যবসা করতে বাধা দেয় এবং একচেটিয়া বাজার তৈরির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাতে অ্যান্টিট্রাস্ট আইনভঙ্গ হয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

এদিকে গুগলের পক্ষ থেকে এই মামলার উদ্যোগের সমালোচনা করা হয়েছে। গুগল দাবি করেছে, ইউরোপজুড়ে প্রকাশকদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে থাকে তারা। গুগলের একজন মুখপাত্র বলেছেন, ‘মামলাটি অনুমানভিত্তিক। অভিযোগের নথি পেলে আমরা এ নিয়ে লড়াই করব।’

এর আগে গত বছর ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা গুগলকে ২২ কোটি ইউরো জরিমানা করে। এরপর গুগল তাদের অ্যাডটেক ব্যবসায় প্রতিযোগী ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেয় কি না, তা নিয়ে তদন্তে নামে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য।

রিপোর্টার

About Author

1 Comment

  1. গুগল ও মেটাকে ৭ কোটি ডলার জরিমানা করল দ. কোরিয়া - tathyasangjog

    September 13, 2022

    […] আরও পড়ুনঃ ইউরোপে ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান