জীবনযাপন

ঘরেই তৈরি করুন আপেলের জেলি

সাধারণত বাইরে থেকে অরেঞ্জ বা আমের জেলি কিনে থাকি আমরা। তবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপেলের জেলি।

আসুন দেখে নেই আপেলের জেলি তৈরিতে কি কি লাগছে;

উপকরণ;
আপেল ১০-১২ টি (মাঝারি)
লেবু ১টি
দারচিনি ২ ইঞ্চি ১ টুকরা
চিনি ৪ কাপ
কাঁচের বয়াম ২ টি

প্রণালি;
আপেল ও লেবু ধুয়ে খোসা-সহ ৪ টুকরা করে নিন। একটি বড়ো হাঁড়িতে আপেল,লেবু ও দারচিনি নিয়ে পানি দিন। এমনভাবে পানি দেবেন যেনো আপেল ঢেকে যায়। ঢাকনা দিয়ে হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে চুলায় জ্বাল দিন ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা।

এবার এটি ছাঁকনি অথবা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে বেঁধে পাত্রের উপর সারারাতের জন্যে অথবা কমপক্ষে ৮ ঘন্টা ঝুলিয়ে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন কিন্তু কিছুতেই চটকানো যাবেনা। সারারাতে আপেলের সব জুস ছেঁকে বের হবে।

এই ফাঁকে আপনার বয়াম স্টেরিলাইজ করে নিন- ফুটন্ত পানিতে ঢাকনা ও বয়াম ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট।১৫ মিনিট পর পানি থেকে তুলে সম্পূর্ণ শুকাতে দিন।

এবার আপেলের সব জুস ছাঁকা হলে একটি হাঁড়িতে নিন। চিনি মেশান ও মাঝারি আঁচে চিনি গলিয়ে নিন। চিনি গলে গেলে আঁচ একটু বাড়িয়ে ১৫ মিনিট জ্বাল করুন। ১৫ মিনিট পর চামচে করে একটু উঠিয়ে প্লেটে রেখে ঠান্ডা করে পরীক্ষা করে দেখুন জেলি হয়েছে কিনা। প্লেটে রাখার পর ঠান্ডা হলে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। যদি না হয় তাহলে আরো কয়েক মিনিট জ্বাল করবেন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ঝটপট রান্না; চিংড়ি পোলাও - tathyasangjog

    September 13, 2022

    […] প্রণালি: […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের