অর্থ-বাণিজ্য ফিচার

আগস্টে এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

আগস্ট মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বৃদ্ধির প্রভাব বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে একই সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা। রোববার জারি করা বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম সেদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

কমিশনের নির্ধারিত নতুন দরে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি বেসরকারি এলপিজির মূল্য হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা। গত মাসে এ দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।

বিইআরসি জানায়, আগস্টের জন্য সৌদি আরামকো প্রতি টন প্রোপেনের দাম ৬২০ ডলার এবং বিউটেনের দাম ৬৪০ ডলার নির্ধারণ করেছে। ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৬৩৩ ডলার ধরে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এ গড় মূল্য ছিল ৫৯৩ ডলার, ফলে এক মাসের ব্যবধানে প্রতি টনে ৪০ ডলার বেড়েছে।

এদিকে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।

বিইআরসি আরও জানিয়েছে, কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোনো পর্যায়েই এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। এ বিষয়ে আগের সব নির্দেশনাও কার্যকর থাকবে।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার