অস্ট্রেলিয়ার পর লঙ্কাবধ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে দারুন এক সূচনা এনে দেন দুই ওপেনার প্রত্যাশা ও মিস্টি শাহা। ৬৭ বলে ৭৫ রান তুলেন তারা।
১২তম ওভারের প্রথম বলে দলীয় ৭৫ রানে আউট হন প্রত্যাশা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। একই ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরা আরেক ওপেনার চার-ছক্কাহীন ২৪ বলের ইনিংসে ১৪ রান করেন।
দলীয় ৭৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুন এক জুটি গড়েন দিলারা আকতার ও স্বর্ণা। শেষ ৫১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন তারা। তাতেই ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মারমুখী মেজাজে ১৭৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন স্বর্না। ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন দিলারা।
শ্রীলংকাকে ১৬৬ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট নেন বাংলাদেশের মারুফা। শেষ পর্যন্ত শ্রীলংকাকে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলারার।
আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী






টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স - tathyasangjog
January 16, 2023[…] আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর লঙ্কাবধ করল বাংলাদেশ… […]