অতিরিক্ত লবণ দিয়েই তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, নুডুলস
দেশে তৈরি প্রক্রিয়াজাত খাবারের ৬১ শতাংশে নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে লবণের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এনএইচএফবি)।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এনএইচএফবি)।
গবেষণার তথ্যে দেখা গেছে, আচার ও চাটনির ৮৩ শতাংশ, চিপসের ৬৩ শতাংশ, ডাল-বুট ভাজার ৬০ শতাংশ খাবারে লবণের উপস্থিতি দ্বিগুণ। এসব প্যাকেটজাত খাবার এখন দেশের ৯৭ শতাংশ মানুষ গ্রহণ করায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। বেশি লবণ খাওয়ার ফলে উচ্চরক্তচাপসহ অন্যান্য রোগের ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা।
এ গবেষণার তথ্য প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে খাবার প্যাকেটজাতকারী বড় কোম্পানিগুলোকে এ বিষয়ে আরও সতর্ক থাকা এবং ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়
২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ‘অ্যাসেসমেন্ট অব সল্ট কন্টেন্ট অ্যান্ড লেবেল কমপ্লায়েন্স অব কমনলি কনজিউমড প্রোসেসড প্যাকেজড ফুডস অব বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণা পরিচালনা করে। এতে দেশের আটটি বিভাগে বিভিন্ন বয়সের ৯৭৪ জন অংশ নেন। এছাড়া ১৬টি প্যাকেটজাত পণ্যের ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণাগারে পরীক্ষা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি ১০০ গ্রাম খাবারে লবণের নিরাপদ মাত্রা ৭৫০ মিলিগ্রাম বিবেচনা করেছে এনএইচএফবি। গবেষণার তথ্যে দেখা গেছে, বাজারে প্রচলিত ৬১ শতাংশ প্যাকেটজাত বিস্কুট, চিপস, চানাচুর, নুডলস, ইনস্ট্যান্ট স্যুপ, ঝালমুড়ি, আচার, চাটনিতে লবণের উপস্থিতি এর চেয়ে বেশি। বাংলাদেশের ৯৭ শতাংশ মানুষ এ ধরনের খাবার গ্রহণ করেন। একজন ব্যক্তি সপ্তাহে ১৫ বার অর্থাৎ দৈনিক দুবারের বেশি এমন খাবার খান।
দেশে প্রক্রিয়াজাত এসব খাবারে লবণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই জানিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছেমত লবণ মেশাচ্ছে। গবেষণার আওতায় আনা খাবারের ৪৪ শতাংশ প্যাকেটে উল্লেখিত পরিমাণের চেয়েও বেশি লবণ পাওয়া গেছে।
অতিরিক্ত লবণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে বলে জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, লবণ বেশি খেলে উচ্চ রক্তচাপ বাড়ে, অন্যান্য রোগের ঝুঁকিও বেড়ে যায়। এ কারণে আমরা যদি লবণ খাওয়া কমাতে পারি তাহলে উচ্চ রক্তচাপ কমবে, অন্যান্য আরও কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে।






কুড়িগ্রামে প্রশ্নফাঁস: কেন্দ্রসচিব ৩ দিনের রিমান্ডে - tathyasangjog
September 29, 2022[…] […]
বেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু - tathyasangjog
September 29, 2022[…] […]
ডিমের খোসা ছাড়ানোর নতুন উপায়, ভিডিও ভাইরাল - tathyasangjog
September 29, 2022[…] […]