জাতীয়

৮ জেলার কিশোরীরা পাবে ১৬ হাজার বাইসাইকেল

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

বাল্যবিয়ে প্রতিরোধ, স্কুলগামী ছাত্রীদের নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, কিশোরী ক্ষমতায়ন, সহজ ও নির্ভয়ে পথচলার জন্য পিছিয়ে পড়া কিশোরীদের মধ্যে ১৬ হাজার বাইসাইকেল বিতরণ করবে সরকার।

প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ছাত্রীরা পাবে এসব সাইকেল। এতে সুফল মিললে পর্যায়ক্রমে সারাদেশে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ৩২টি জেলা সদরের ৩৮৪টি স্কুলের ৫৭ হাজার ৬শ কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে সরকার।

নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে প্রস্তুত ও বিতরণ করা হবে স্যানেটারি টাওয়েল। আর হাওরের নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে আনা হচ্ছে প্রশিক্ষণের আওতায়। তিন প্রকল্পে ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা। এসব উদ্যোগ বাস্তবায়ন করবে মহিলা বিষয়ক অধিদপ্তর।

আরও পড়ুনঃ ওয়ালটনে চাকরির সুযোগ

প্রাথমিকভাবে আট জেলায় (রাজবাড়ী, জামালপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনা) বাইসাইকেল পাবে ১৬ হাজার কিশোরী। ‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ। প্রকল্পের মোট ব্যয় ২৫ কোটি টাকা। চলতি সময় থেকে জুন ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র