তারকাদের জীবন ফিচার

১৮ সেপ্টম্বর যে বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন

বিখ্যাত ব্যক্তি

আজ ১৮ সেপ্টেম্বর, এই দিনে জন্মগ্রহণ করেছেন যে বিখ্যাত ব্যক্তিরা, তারা হলেন-

প্রায়ই তাকে ডক্টর জনসন নামে অভিহিত করা হয়, ছিলেন একজন ইংরেজ লেখক। তিনি ইংরেজি সাহিত্যে কবি, নাট্যকার, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, জীবনীকার, সম্পাদক ও ভাষাতাত্ত্বিক হিসেবে যুগান্তকারী অবদান রেখে গেছেন। লেখক ও অভিধান প্রণেতা ড. স্যামুয়েল জনসন জন্মগ্রহণ করেন ১৭০৯ সালের এই দিনে।

জাঁ বার্নার্ড লিওঁ ফুকো, ফরাসি পদার্থবিদ। জন্ম- ১৮১৯ সালের ১৮ সেপ্টেম্বর।

জগদানন্দ রায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক। জন্ম- ১৮৬৯ সালের ১৮ সেপ্টেম্বর। ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক। তিনি শুক্র ভ্রমণ নামে একটি বই প্রকাশ করেন। এই বিজ্ঞান কল্পকাহিনীমূলক গ্রন্থ রচনার জন্যই মূলত তাকে বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনীমূলক সাহিত্য চর্চার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা যায়।

মন্মথনাথ ঘোষ, প্রখ্যাত জীবনীকার। ১৮ সেপ্টেম্বর ১৮৮৪ সাল।

আরও পড়ুন : দুবাইতেই নির্মিত হচ্ছে ‘চাঁদের রিসোর্ট’

যাদুগোপাল মুখোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক। ১৮ সেপ্টেম্বর ১৮৮৬ সাল।

গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী। ১৮ সেপ্টেম্বর ১৯০৫ সাল।

এডউইন মাটিসন ম্যাকমিলান, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯০৭ সালের ১৮ সেপ্টেম্বর তার জন্ম। তিনি ১৯৫১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

শাবানা আজমি, একজন ভারতীয় অভিনেত্রী। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের এই দিনে। তিনি উর্দু ভাষার কবি কাইফি আজমি ও মঞ্চ অভিনেত্রী শওকত কাইফির কন্যা। তার স্বামী কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ। ১৮ সেপ্টেম্বর ১৯৭০। তাকে বব উইলিস এর পরে ইংল্যান্ডের সবচেয়ে ভাল পেস বলার হিসেবে মনে করা হয়। তিনি ৫৮ টেস্ট ম্যাচে ২২৯ উইকেট নেন, তিনি ইংল্যান্ডের ৮তম সফল উইকেট গ্রহীতা।

তিনি বড়ো রোনালদো নামেও পরিচিত। তার পুরো নাম – রোনাল্দো লুইস নাজারিও ডি লিমা। ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ১৮ সেপ্টেম্বর।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার