জাতীয়

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শনিবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে শনিবার জানিয়েছেন তারা।

এ বিষয়ে ওই অঞ্চলের পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানিয়েছেন, ভূলিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে; উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে ।উদ্ধার পাওয়া আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ইউক্রেনের ইজিয়ামের গণকবরে ৪৪০ লাশ পাওয়ার দাবি

এদিকে স্থানীয় গণমাধ্যমের ফুটেজে উদ্ধারকর্মীদেরকে হাত দিয়েই কাদাপানি সরিয়ে নিখোঁজদের সন্ধানে মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়। সরকারি হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজ রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র