সোমালিয়ায় জোড়া বোমা বিষ্ফোরণে নিহত ১০০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক হামলায় ১০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০০ জন।
আজ রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ কথা জানান।
ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, এখন পর্যন্ত ১০০ জন মারা গেছে এবং ৩০০ জন আহত হয়েছে এবং মৃত্যু ও আহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি হামলায় বন্দুকযুদ্ধের পর ব্যস্ত জোবে জংশনের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি বিস্ফোরিত হয়। বিকেলের বিস্ফোরণে আশেপাশের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে যায়, ধারালো টুকরোগুলো আশপাশে এবং বাতাসে ধোঁয়া ও ধুলো ছড়িয়ে পড়ে।
এসময় তিনি ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাবকে উল্লেখ করে তিনি বলেন,এটা ঠিক হয়নি। আল্লাহর ইচ্ছায় তাদের আর একটা জোবে হামলার ঘটনা সংঘটিত করার ক্ষমতা থাকবে না।
আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ





