ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে চমৎকার ব্যবসাবান্ধব পরিবেশ ও বৃহৎ অভ্যন্তরীণ বাজারের কথা বিবেচনা করে, মার্কিন কোম্পানিগুলোকে অধিকতর বিনিয়োগের মাধ্যমে এদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ২৮তম ইউএস ট্রেড শো উপলক্ষ্যে ‘আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’ আয়োজিত এক নৈশ্যভোজে একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাবসায়িক সুযোগের একটি অনুকুল দেশ। মার্কিন কোম্পানিগুলো এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবে। বাংলাদেশ সরকার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। কাজেই মার্কিন বিনিয়োগকারীদের জন্য এখানে এসে ব্যবসা করার সুযোগ গ্রহনের এখনই উপযুক্ত সময়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক কূটনীতি বর্তমান বাংলাদেশ সরকারের বৈদেশিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা সবসময়ই অর্থবহ অংশীদারিত্বে আগ্রহী এবং আমরা যুক্তরাষ্ট্রের মতো বন্ধুরাষ্ট্রগুলোর সাথে এমনভাবে কাজ করতে চাই- যাতে করে এতে আমাদের দেশের ও বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে পারস্পারিকভাবে উপকার পেতে পারি।

তিনি বলেন, আমাদের দেশ ও বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ইউএস ট্রেড শো এর মতো অংশীদারিত্বমূলক যোগাযোগ জরুরি। আর এই সময়টাতে ইউএস ট্রেড শো অধিকতর তাৎপর্যপূর্ণ, কারণ এখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পালন করছে।

মন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আয়োজনটি এই দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে উদ্দীপক হয়ে থাকবে।

আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ

রিপোর্টার

About Author

1 Comment

  1. শহরে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহার বেড়েছে তিনগুণের বেশি - tathyasangjog

    October 30, 2022

    […] আরও পড়ুন: বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য মার্কিন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার