“সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব”
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে।
বুধবার চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাজনীতির যে মূল কথা দেশ সেবা, মানুষের সেবা, সেই সেবার ব্রত নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ যতবেশী সমাজসেবামূলক কাজে যুক্ত হবে, ততবেশী তারা এই সমাজের যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
আরও পড়ুনঃ সারাক্ষণ ক্ষুধার্ত লাগে? ভুলেও এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না





