দেশ সংযোগ ফিচার

“সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে”

বাংলাদেশে সফররত ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) প্রতিনিধিরা জানিয়েছেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা, অনিয়মের দায়ে গাইবান্ধা উপ-নির্বাচন বাতিলের সিদ্ধান্ত এবং সম্প্রতি অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা, সাহসিকতা ও সক্ষমতা প্রমানিত হয়েছে জানিয়েছে।

আজ মঙ্গলবার সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিষয়ক অনুসন্ধানী মিশনের সঙ্গে ঢাকাস্থ ইইউ দূতাবাসে মতবিনিময়কালে ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দ আজ একথা বলেন।

ইএমএফ নেতৃবৃন্দ বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্প্রতি স্থানীয় নির্বাচনসমূহে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ব্যবস্থাসহ আইন-শৃঙ্খলা কঠোর নিয়ন্ত্রণ ও গাইবান্ধা উপ নির্বাচনে অনিয়মের দায়ে নির্বাচন বাতিলের মত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সাধারণ মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের একটি বৃহৎ রাজনৈতক দল অংশগ্রহণ না করলেও এ দলের সমর্থিত সাবেক কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দের বড় একটি অংশ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং অনেকেই নির্বাচিত হয়েছেন। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সাহসিকতা ও সক্ষমতা প্রমাণ হয়।

তারা বলেন, যে সকল স্থানীয় নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এতে আমাদের সরজমিনে পর্যবেক্ষণে লক্ষ্য করেছি যে, নির্বাচনে সরকার কোন প্রকার হস্তক্ষেপ বা প্রভাবিত করেনি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী মিশনের প্রতিনিধিবৃন্দকে অভিনন্দন জানিয়ে ইএমএফ নেতৃবৃন্দ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনে ইইউ’র আগ্রহকে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে দেখছি। তবে আমাদের নির্বাচনি পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে বাইরের হস্তক্ষেপ এ দেশের সাধারণ মানুষ সমর্থন করেনা।

শুধুমাত্র ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নয় ১৯৯৬, ২০০১ ও ২০০৮ এর নির্বাচনের ফলাফল ও পরাজিত বিরোধী দলের বিভিন্ন অভিযোগসমূহ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মতামত তুলে ধরেন ইএমএফ নেতৃবৃন্দ।

ইইউ প্রতিনিধি দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের বিরোধিতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে এবং আগামী নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরামের পর্যবেক্ষণের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছে এবং ইইউ প্রতিনিধি হিসেবে ইলেকশন মনিটরিং ফোরামের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ আছে কিনা তা জানতে চেয়েছে। প্রতিনিধি দলের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোন প্রকার জানার আগ্রহ ছিল না এবং কোন প্রশ্ন করেনি।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

4 Comments

  1. বাংলাদেশের কারো সঙ্গে কোন ধরণের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    July 11, 2023

    […] আরও পড়ুনঃ “সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির ন… […]

  2. আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না: ওবায়দুল কাদের - Tathya Sangjog

    July 11, 2023

    […] আরও পড়ুনঃ “সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির ন… […]

  3. "মানবাধিকার প্রতিষ্ঠায় অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর" - Tathya Sangjog

    July 11, 2023

    […] আরও পড়ুনঃ “সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির ন… […]

  4. দেশে ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু - Tathya Sangjog

    July 11, 2023

    […] আরও পড়ুনঃ “সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির ন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার