জাতীয় ফিচার

“সরকারি কাজ পেতে শ্রমিক কল্যাণে দিতে হবে লভ্যাংশের টাকা”

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না।

বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না।

অনুষ্ঠানে সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে কোম্পানির লভ্যাংশের দশমিক পাঁচ শতাংশ হিসেবে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তর করা হয়।

সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র