শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; মার্কিন পর্যবেক্ষকদের বিএনপি
শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যদের জানিয়েছে বিএনপি।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু জানান, সকলের মনে নির্বাচন নিয়ে প্রশ্ন জেগে আগামী নির্বাচন নিয়ে, অংশীদারী ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকমানের হবে কিনা, কীভাবে করা যায়; তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি শেখ হাসিনার অধীনের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, এ সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা না বললেও এ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে না এ আশঙ্কা থেকেই তো তারা তৎপরতা চালাচ্ছে তাই না যোগ করেন তিনি।
গুলশানে সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
আরও পড়ুনঃ বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান তথ্যমন্ত্রীর





