জাতীয় দেশ সংযোগ ফিচার

শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এটি পরিবর্তন হয়ে শনিবার থেকে চালু হওয়া পুরো রুটেই সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন। আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত ৫ নভেম্বর। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বাংলাদেশের অর্থনীতিতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র