অন্যান্য দেশ সংযোগ বিশ্ব সংযোগ

লিবিয়ায় বন্যা; ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। এ ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে আড়াই হাজার। অপর একটি সূত্রের দাবি, মৃতের সংখ্যা অন্তত তিন হাজার। এখনো নিখোঁজ ১০ হাজারেরও বেশি মানুষ।

এদিকে এই বন্যায় এ পর্যন্ত ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

নিহতরা হলেন রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। তবে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া প্রবাসী বাংলাদেশিসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষ করে দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধ ধসে বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য