জাতীয় ফিচার

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যস্থতা কামনা করেছেন।

ড. মোমেন শনিবার চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এ সহযোগিতা চান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুনঃ প্রশ্নপত্র ফাঁস পদ্ধতিগত ভুলের কারণেই: শিক্ষামন্ত্রী

ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

চিঠিতে চলতি বছরের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওয়াং ই’র সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর সামনের দিনগুলোতে আমাদের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত সন্তোষজনক যে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

রিপোর্টার

About Author

7 Comments

  1. ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থত… […]

  2. ডিজিকনে ২০০ জনের চাকরির সুযোগ - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থত… […]

  3. এক হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থত… […]

  4. রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog

    October 2, 2022

    […] আরও বলেনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থত… […]

  5. শ্রেণিকক্ষে বোমা হামলার প্রতিবাদে আফগান নারীদের বিক্ষোভ - tathyasangjog

    October 2, 2022

    […] আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থত… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র