বাংলাদেশ থেকে ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে নিয়েছে ।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানান।
টিকটক জানিয়েছে, পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে টিকটক নিয়মিত ব্যবস্থা নেয়। এ ছাড়া ব্যবহারকারীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তারা এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে।
আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা
এর আগে গত ২৮ সেপ্টেম্বর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভিডিও সরানো হয়েছে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি। এর মধ্যে স্ব-উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।
এর আগের বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে নিয়েছিল টিকটক। ভিডিও সরিয়ে নেয়ার শীর্ষ ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শীর্ষ চারটি দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।





