রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো
শেষবারের মত দেশকে অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। এর মধ্য দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিতে উঠলো মরক্কো।
আজ শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল এবং আফ্রিকান অদম্য সিংহ মরক্কো।
৪২ মিনিটে পর্তুগালের জালে বল জড়ায় মরক্কো। এ সময় ভেসে আসা বলে পর্তুগালের গোলরক্ষক কস্তা ও রুবেন দিয়াজের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ নেসেরি। এরপর পুরো ম্যাচে বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েও গোলের মুখ দেখেনি পর্তুগাল।
কাতার বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিল পর্তুগাল। আর ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।
আরও পড়ুনঃ বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত






রোববার পদত্যাগপত্র দেবেন বিএনপির সংসদ সদস্যরা - tathyasangjog
December 10, 2022[…] […]
সপ্তাহের শেষে বাড়তে পারে শীত - tathyasangjog
December 10, 2022[…] […]
কক্সবাজারে ১০ কোটি ৬৬ লাখ টাকার আইস সহ যুবক আটক - tathyasangjog
December 10, 2022[…] […]
প্রতারণার মামলা হংকংয়ের মিডিয়া জায়ান্ট জিমি লাইয়ের কারাদণ্ড - tathyasangjog
December 10, 2022[…] […]
ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স - tathyasangjog
December 10, 2022[…] […]
প্রতারণার মামলায় হংকংয়ের মিডিয়া জায়ান্ট জিমি লাইয়ের কারাদণ্ড - tathyasangjog
December 10, 2022[…] […]
স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির সংসদ সদস্যরা - tathyasangjog
December 10, 2022[…] […]