জাতীয় ফিচার

“রেমাল’র কারণে ১০ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে”

ঘূর্ণিঝড়ের কারণে ১০ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার সকালে সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার সন্ধ্যায় আঘাত হানতে শুরু করবে। মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল উপকূলের প্রায় সব জেলায় চূড়ান্ত আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে উপকূলীয় এলাকার ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ “ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র