জাতীয় ফিচার

“মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে আগামী বাজেটে”

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমাদের মূল লক্ষ্য অর্থনীতি অনট্র্যাকে ফিরিয়ে আনা। একই সঙ্গে নিত্যপণ্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এগুলো নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রার মান, এটাও যেন সীমার মধ্যে থাকে। সর্বোপরি মানুষের আশা-আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বা প্রতিচ্ছবি দেখতে পাবেন আগামী বাজেটে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের অনেক অসুবিধা আছে, সেগুলো ওভারকাম করতে হবে। আমরা আশা করব, আস্তে আস্তে এগুলো থাকবে না। মানে নির্বাচনী ইশতেহারে মানুষকে যে আশ্বাস দেওয়া হয়েছে, সেটার একটা প্রতিফলন। কিন্তু অনেক বাধা আছে, সেটা অতিক্রম করতে হবে। ইতোমধ্যে অনেকগুলোর কাজ হচ্ছে।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন দেশের অর্থনীতি দুর্যোগের মধ্যে পড়েছে, এটা কি আপনি স্বীকার করেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুর্যোগ বলতে কী বোঝাতে চেয়েছেন আমি বুঝলাম না। বিরুদ্ধে বললেই কি সে চ্যাম্পিয়ন হয়ে গেল? আসলে তারা তো বিরোধী পক্ষের লোক। কিছুই হয় নাই, সব নষ্ট হয়ে গেছে! এগুলো কী?

সরকারবিরোধী কথা বললেই কি বিরোধী পক্ষ হয়ে যাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না, তবে তার টোনটা দেখতে হবে, কেউ কিছু বললেই দেশে অর্থনীতি শেষ হয়ে যাবে!

বাজেট দিতে গিয়ে কোন কোন জায়গায় চ্যালেঞ্জ আছে বলে মনে করেন জানতে চাইলে আবুল হাসান মাহমুদ আলী বলেন, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। যেমন, মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আদায়। ডলারের মূল্য বৃদ্ধি আগে ছিল, এখন আর নেই। আমরা সঠিক ট্র্যাকে আছি। তবে এখন আমরা ঋণখেলাপিদের ধরব।

আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কী বাড়ানো হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা বাড়ানো হবে, দেখতে পারবেন বলে আশা করছি। এটা তো একটা প্রসেসের মধ্যে আছে। এটা তো বলা যাবে না।

আরও পড়ুনঃ “ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র