“কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে।
আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এ ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সেতুমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।
আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে।
এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুনঃ “ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার”





