রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল
যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের ফলে বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আরও সাত দিন বাড়িয়েছে প্রশাসন।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের এ দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। পরবর্তিতে কয়েক দফায় থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ফের বাড়ানো হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে অন্য উপজেলায় ভ্রমণ করা যাবে।
আরও পড়ুনঃ এসএসসির ফল জানবেন যেভাবে






বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর - tathyasangjog
November 27, 2022[…] […]
জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা - tathyasangjog
November 27, 2022[…] আরও পড়ুনঃ রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা ফের … […]