জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। গতবছরের মতো এবারও সাফল্যের ধারাঅব্যাহত রেখেছে তারা।
আজ সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
চলতি বছরে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন। আর জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী।
জানা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ, ময়মনসিংহে ৮৬.৭ শতাংশ, রাজশাহীতে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১.২৮ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, সিলেটে ৭৮.৮২ শতাংশ চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ দিনাজপুরে ৮১.১৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ পরীক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ, কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪. ৭ শতাংশ।
আরও পড়ুনঃ রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল





