জাতীয় ফিচার

বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

দেশটির রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাংলাদেশের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে স্লিপ অ্যাপনিয়া বিষয়ক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, আমরা স্থগিত করেছি। তারা প্রস্তুত আছে। আমরা একাধিক কথা চিন্তা করে সফর স্থগিত করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন। এ দাওয়াতটা আমরা দুই বছর আগে পেয়েছিলাম। কোভিডের কারণে দুই বছরের অধিক সময় হলেও যাওয়া যায়নি। এবার সব ফাইনাল হলো। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। পরপর তিনজন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, জাপানে এখনও কোভিডের জন্য কোয়ারেন্টাইন করতে হয়। তারা ১০ জনের মতো অনুমতি দেবে। আমরা তো বিরাট দল যাব। ব্যবসায়ীরা যাবে। আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে।

তিনি বলেন, জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। কিন্তু আমরা আরও বিনিয়োগ চাই। আমরা অবশ্যই জাপানে যাব।

আরও পড়ুনঃ রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল

রিপোর্টার

About Author

5 Comments

  1. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানম… […]

  2. এসএসসির ফল: ৫০ স্কুলের সবাই ফেল - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানম… […]

  3. "ক্ষমতায়ন ছাড়া সমাজে নারীর অবস্থান উন্নত হবে না" - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানম… […]

  4. ক্যামেরুনে ভূমিধস; নিহত ১১ - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানম… […]

  5. রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৪০ - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানম… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র