জাতীয় ফিচার

রাশিয়ার বন্ধুদের ওপরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার দাবীকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

রাশিয়াকে সহযোগিতা করা বন্ধু রাষ্ট্রদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ ।

এ বিষয়ে ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিয়েমো বলেছেন, ওয়াশিংটন যে এই ধরনের কঠোর পদক্ষেপ আরোপ করতে ইচ্ছুক ও সক্ষম তা স্পষ্ট করার জন্য বিভাগ নির্দেশিকা জারি করতে পারে। ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল এরই মধ্যে (ওএফএসি) একটি নির্দেশনা জারি করতে যাচ্ছে। সেখানে পরিস্কার করা হবে যারা রাশিয়াকে নানাভাবে সহযোগিতা করে তাদের ওপর কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় রাশিয়া অবশ্যই দায়বদ্ধ। এ বিষয়ে আলোচনা করতে জি৭-এর জরুরি বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে ফোন কলে বাইডেন এই প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র