জাতীয় ফিচার

বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১৭ অক্টোবর

বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১৭ অক্টোবর

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি ইচ্ছুকদের বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ৫০০ টাকা দিয়ে তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে নির্ধারিত ফি দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পৃথক ইউনিটের জন্য অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। আবেদনের পরবর্তীস ময়ে শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন সম্পন্ন হবে।

এবার গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ভর্তির মানদণ্ডের বিষয়ে তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল নিজস্ব মানদণ্ড নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তিনটি ইউনিট এ, বি, সি ইউনিটে বিভক্ত। যে কোনো আবেদনকারী শুধু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদনযোগ্য বিভাগসমূহে আবেদন করতে পারবেন। আবেদনকৃত বিভাগগুলোর পছন্দক্রম সঠিকভাবে দিতে হবে। আবেদনের সময়সীমা অতিক্রমের পর পছন্দক্রম পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ ২২ অক্টোবর থেকে দেয়া হবে এইচএসসির প্রবেশপত্র

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র