জাতীয়

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ২০ সেনা নিহত

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ২০ সেনা নিহত

পিপলস ডিফেন্স ফোর্স দাবি করেছে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দুদিনে মিয়ানমারের ২০ জন সেনা সদস্য নিহত হয়েছে।

সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, মিয়ানমার সেনাদের হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য ও শিশুসহ অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর জান্তা বাহিনীর নির্বিচার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। দিন যত যাচ্ছে, ততই তীব্র হচ্ছে লড়াই। বৃহস্পতিবার দেশটির বাগো, মেন্দালে, তানিনথারি অঞ্চলসহ চিন, কায়াহ ও কারেন রাজ্যে জান্তা বাহিনীদের ক্যাম্প লক্ষ্য করে দফায় দফায় বোমা হামলা ও মাইন বিস্ফোরণ চালায় পিপলস ডিফেন্স ফোর্সসহ আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এসব হামলায় বেশ কয়েকজন মিয়ানমার সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

সংবাদমাধ্যম ইরাবতী জানায়, একই দিন মিয়ানমারের ম্যাগুই অঞ্চলের একটি গ্রামে জান্তা বাহিনীর সদস্যরা আগুন ধরিয়ে দিলে কয়েকজন বেসামরিকের প্রাণহানি ঘটে। ওই দিনই, চিন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চিন ডিফেন্স ফোর্সের কয়েকজন সদস্যও নিহত হন বলে দাবি করে বিদ্রোহী গোষ্ঠী।

এদিকে, মিয়ানমারের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ায় দেশটির তরুণ প্রজন্ম ও শিক্ষিত শ্রেণির অনেকে উন্নত ভবিষ্যতের আশায় বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। এতে, দেশটি মেধাশূন্য হয়ে পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি

রিপোর্টার

About Author

1 Comment

  1. মালিতে বাসে বিস্ফোরণে ১১ জনের প্রানহানী - tathyasangjog

    October 14, 2022

    […] আরও পড়ুনঃ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ান… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র