রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে আগুন
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে আগুন লেগে সেতুটির আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
শনিবার এই আগুন লাগার ঘটনা ঘটে।
এদিকে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিজটির ওপর একটি ফুয়েল ট্যাংকারে আগুন লেগেছে। তবে কেন আগুন লেগেছে, এ বিষয়ে তারা কিছু জানায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ব্রিজের ওপর দাউ দাউ করে ফুয়েল ট্যাংকার জ্বলছে। সেই সঙ্গে ব্রিজটির কিছু অংশ ভেঙে পড়েছে। ১৯ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপত্যকার ক্রাসনোদার এলাকার মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী এই ব্রিজ।
আরও পড়ুনঃ ভারতে যাত্রীবাহী বাসে আগুন; ১১ যাত্রীর প্রাণহানি
গত আগস্টে ঠিক এ কারণেই ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন, এই ব্রিজ তাদের অন্যতম টার্গেট। ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল দিমিত্রি মারশেঙ্কো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য পাচার এবং সেনাবাহিনীর ইউক্রেনে প্রবেশে গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এদিকে ক্রিমিয়ার এক উপদেষ্টা জানিয়েছেন, ব্রিজটির আগুন নেভাতে কাজ চলছে। তিনি ব্রিজিটি






ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটনায় অভিযোগের মুখে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে আগুন […]